আপডেট : ১৩ September ২০১৯
নোয়াখালীর সেনবাগ উপজেলায় শীর্ষ মাদক ব্যবসায়ী আলাউদ্দিন প্রকাশ বোচাকে (৩৬) একটি পাইপগান ও ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি দল। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের দেবী সিংহপুর গ্রামের ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে আলাউদ্দিন প্রকাশ বোচাকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। গ্রেপ্তার আলাউদ্দিন প্রকাশ বোচা ওই গ্রামের সালাউদ্দিনের ছেলে। এ সময় র্যাব তার কাছ থেকে একটি পাইপগান ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে সেনবাগ থানায় হস্তান্তর করা হয় ৷ এ ঘটনায় র্যাব-১১ এর ডিএডি মাজেদুর হোক বাদী হয়ে সেনবাগ থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা করেছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১