বাংলাদেশের খবর

আপডেট : ১৩ September ২০১৯

দোহারে নতুন কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন


দোহার উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের অর্থায়নে উত্তর শিমুলিয়া এলাকায় একটি নতুন কমিউনিটি স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেছেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।

গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর শিমুলিয়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় নতুন একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়।

দোহার উপজেলা স্বাস্থ্য-পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আলমগীর হোসেন, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বিশিষ্ট সমাজ-সেবক আখতারুজ্জামান খালাসী, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন সেলিম তালুকদার, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক জয়নাল আবেদীন, আ’লীগ নেতা হবি খালাসী, শাহজাহান খালাসী, শেখ শাহিন মাহমুদ, যুবলীগের সদস্য মামুন আহসান, সোহেল তালুকদার, মনির তালুকদার, কমিউনিটি ক্লিনিকের জমিদাতা সদস্য মিরাজ খালাসী, ফিরোজ খালাসী, ছাত্রলীগের সাবেক নেতা জাবেদ ভুইয়া, রিকি প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১