বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০১৯

কালিয়াকৈরে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


গাজীপুরের কালিয়াকৈরে রোববার বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি।

কালিয়াকৈর উপজেলা ও কালিয়াকৈর পৌর বিএনপির যৌথ উদ্যোগে উপজেলা বিএনপি’র কার্যালয়ে আলোচনা সভা এ অনুষ্ঠান হয়। এর আগে উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। এ সময় দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। র‌্যালিটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে র‌্যালী শেষে পুনরায় বিএনপি'র কার্যালয়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপি’র সভাপতি মো. হুমায়ুন কবীর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ, সাবেক সভাপতি খন্দকার আব্দুস সালাম প্রমুখ।

এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সব মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১