বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০১৯

একই ব্যনারে দুই কর্মসূচি

আওয়ামীপন্থী শিক্ষকদের দ্বন্দ্ব প্রকাশ্যে


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু-নীল দলের একই ব্যানারে শোক দিবসের পৃথক দুটি কর্মসূচি দেওয়া হয়েছে।

আগামী ৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বঙ্গবন্ধু-নীল দল এর সহ-সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান এর উপস্থিতিতে একটি আয়োজন ও অন্যটি বঙ্গবন্ধু নীল দলের সভাপতি সিদ্ধার্থ দে সিধু এর ঘোষণা অনুযায়ী ৪ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একই ব্যানারে দুই অনুষ্ঠান সম্পর্কে সিদ্ধার্থ দে সিধু বলেন সংগঠনের সভাপতি হিসেবে আমি কেবল ৪ সেপ্টেম্বর এর শোক দিবসের আলোচনা সম্পর্কে জানি। ৩ সেপ্টেম্বরের অনুষ্ঠান সম্পর্কে আমার জানা নেই।

একই বিষয়ে মো. নজরুল ইসলাম বলেন, এটি ধারাবাহিক আয়োজন। সংগঠনের সকলের সিদ্ধান্ত অনুযায়ী ৩ সেপ্টেম্বর শোক সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু নীল দল।

শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, এই আয়োজন নিয়ে দ্বন্দ্বের কিছু নেই। যে কেউ করতে পারে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আমিন বলেন, শিক্ষকদের দ্বন্দ্ব যে প্রকাশ্যে আসছে তা কার্যক্রম দেখেই বুঝা যাচ্ছে। আওয়ামী আবহাওয়ার বাইরের কেউ যদি এই রাজনীতিতে আসে তখন এমনটা হবেই। আমি ৪ সেপ্টেম্বরের আয়োজনকেই বঙ্গবন্ধু নীল দলের আয়োজন হিসেবে জানি।

সভা দুটিতে ১ জন মন্ত্রী, ১জন প্রতিমন্ত্রী ও দুইজন সংসদ সদস্য উপস্থিত থাকার কথা রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১