আপডেট : ২৯ August ২০১৯
আন্তর্জাতিক মেয়র সম্মেলনে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী জার্মানির ডুসেল্ডর্ফ শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের ৪২টি শহরের মেয়র এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল, মন্ত্রীবর্গ ও উচ্চপদস্থ কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানিয়েছেন। সম্মেলনে মোট পাঁচটি অধিবেশনে যোগাযোগমূলক, স্বাস্থ্যসম্মত, অভিঘাত সহনশীল, সংযোগ স্থাপন ও অন্তর্ভুক্তিমূলক শহর এই পাঁচটি বিষয়ে আলোচনা হবে। এছাড়া ডুসেল্ডর্ফ শহরের মেয়র ডুসেল্ডর্ফ শহরকে ঢাকা শহরের ‘পার্টনার সিটি’ হিসাবে প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। সম্মেলন শেষে ডিএনসিসি মেয়র দেশে ফিরে আসার কথা রয়েছে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম শহরকে কীভাবে আরো স্বাস্থ্যসম্মত করা যায় বিশেষ করে নারী, শিশু ও বয়ষ্ক মানুষদের জন্য পার্ক, খেলার মাঠ উন্নয়ন এবং সবুজায়নের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে স্বাস্থ্যসম্মত নগরী নির্মাণ ইত্যাদি বিষয়ে সম্মেলনের স্বাস্থ্যসম্মত অধিবেশনে উপস্থাপন করবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১