বাংলাদেশের খবর

আপডেট : ২৮ August ২০১৯

গোপালগঞ্জে 'মুজিব মানে মুক্তি' নাটকের প্রদর্শনী


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী 'মুজিব মানে মুক্তি' নাটকের প্রদর্শনী। জেলা শিল্পকলা একাডেমি এ নাটকের প্রদর্শনীর আয়োজন করে।

আজ বুধবার সকালে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে এ নাটক প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদীসহ বীণাপানি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, শেখ হাসিনা সরকারী বালিকা স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নাট্যজন লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এ নাটকে অভিনয় করেন।

বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ইতিহাসের এক অবিচ্ছেদ্দ অংশ এ বিষয়কে কেন্দ্র করে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তানী শাসন ও শোষন এবং বাংলা দেশের স্বাধীনতা অর্জন, ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যাকাণ্ডের ঘটনা এ নাটকে তুলে ধরা হয়।

মন্ত্রমুগ্ধের মত এ নাটক উপভোগ করেন আগত অতিথি ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধুর জীবনী নিয়ে মঞ্চায়িত এ নাটকের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১