আপডেট : ২৮ August ২০১৯
টঙ্গীতে নিজ বাসা থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে টঙ্গী হাজিবাড়ি এলাকার একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন নরসিংদী জেলার বেলবো থানার বটেরশ্বর গ্রামের বাসিন্দা হালিম (২৯) ও তার ছেলে রোমান (৯)। হালিম টঙ্গী বাজার ফুটপাতে মসলার ব্যবসা করতেন বলে জানা গেছে। নিহত হালিমের মামা কাঞ্চন মিয়া অভিযোগ করে বলেন, ব্যবসা নিয়ে স্ত্রীর বড় ভাই দুলালের সাথে হালিমের প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। এর জেরে দুলাল হালিমকে কয়েকবার মারধরও করেছে। মঙ্গলবার দিবাগত রাতে হালিম রাগ করে আগে ছেলে রোমানকে হত্যা করে, পরে নিজে বারান্দার গ্রিলের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান তিনি। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য বাবা ও ছেলের লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর দুজনের মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরে প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১