বাংলাদেশের খবর

আপডেট : ২৮ August ২০১৯

বিনামূল্যের মশারি বিতরণে অর্থ আদায়ের অভিযোগ


কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় বিনামূল্যের মশারি বিতরণে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ম্যালেরিয়া নির্মূলে মাঠ পর্যায়ে ওই কর্মসূচী বাস্তবায়নকারি বেসরকারি সংস্থা ‘হিতৈশী’র কর্মীরা মশারি বিতরণে পরিবার প্রতি দেড়শ’ থেকে দুইশ’ টাকা করে অবৈধভাবে আদায় করেছে বলে জানা গেছে।

অভিযোগে জানা গেছে, হিতৈশী সংস্থার কর্মী হেলাল উদ্দিন উপজেলার চরশৌলমারী ইউনিয়নের ডিগ্রিরচর, ইটালুকান্দা, কাজাইকাটা ও ভেড়ামারা চর নামক গ্রামের সুবিধাভোগী প্রতি পরিবারের কাছ থেকে দেড়শ’ থেকে দুইশ’ টাকা করে আদায় করেছে। যেসব পরিবার ওই অর্থ দিয়েছে সেসব পরিবারকে বিনামূল্যের মশারি প্রদান করা হয়েছে। যারা অর্থ দেয়নি তাদেরকে মশারি দেয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের গাড়ো পাহাড় ঘেষা সীমান্ত উপজেলা রৌমারী ও রাজীবপুরে ম্যালেরিয়া নিয়ন্ত্রণে কাজ করে হিতৈশী নামের বেসরকারি সংস্থা। গ্লোবাল ফান্ড অর্থায়নে ব্র্যাক সহয়োগীতায় বাস্তবায়নে ‘হিতৈশী’ ওই সংস্থাটি ম্যালেরিয়া রোগ চিহ্নিত করণসহ গত ৬ বছর ধরে জীবানুমুক্ত মশারি বিতরণ করে আসছে।

যাদের কাছে অর্থ আদায় করেছে তারা ওই সংস্থাটির সদস্য মোছা. শহিদা খাতুনের কাছ থেকে ৩টি মশারি বাবদ একশত টাকা, নুরিমার কাছে ২টি বাবদ ৫০ টাকা আদায় করেছেন।

ম্যানেজার মাঠ কর্মী হেলাল উদ্দিন এর মাধ্যমে এসব অর্থ আদায় হয়েছে বলে জানা যায়। ম্যানেজারের অনিয়ম ও অফিস সংশ্লিষ্টদের সাথে অসদাচারণ করার কারণে গত বছরের ৯ সেপ্টেম্বর সিনিয়র সেক্টর স্পোশালিষ্ট ব্র্যাক, ম্যালেরিয়া নির্মূল কর্মসূচী, ময়মনসিংহ বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলেন সংস্থাটির মাঠকর্মীরা।

সংস্থার প্রকল্প ম্যানেজার সুভাষ চন্ত্র সরকার জানান, চলতি বছরে  ১২হাজার ৭০০ ম্যালেরিয়া প্রতিরোধ মশারী বিতরণ করা হয়। এর মধ্যে চর শৌলমারী ইউনিয়নের ডিগ্রির চর, ইটালুকান্দা ও ভেড়ামাড়া গ্রাম নিয়ে কাজ করেন ম্যালেরিয়া প্রোগ্রামের মাঠকর্মী হেলাল উদ্দিন। তিনি মশারী বিতরণের আগ মুহুর্তে সুবিধাভোগীদের কাছ থেকে ২০০ টাকা করে উৎকোচ গ্রহন করেছেন।

রৌমারী উপজেলার দায়িত্বরত ম্যালেরিয়া প্রকল্প ম্যানেজার রাজু মিয়া উৎকোচ গ্রহনের সত্যতা পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

প্রজেক্ট ম্যানেজার সুভাষ চন্দ্র সরকার জানান, উৎকোচের বিষয়টি তদন্ত করা হয়েছে। খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন দাখিল করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রৌমারী প্রতিনিধি

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১