বাংলাদেশের খবর

আপডেট : ২৮ August ২০১৯

জাতির পিতার সমাধিতে ঢাকা জেলা আ.লীগের শ্রদ্ধা নিবেদন



গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা -২০ আসনের (এমপি) ও ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ।

মঙ্গলবার বিকেলে তিনি টুঙ্গিপাড়া পৌছে জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সমাধিসৌধের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর তিনি বঙ্গবন্ধুসহ ১৫ই আগষ্টে নিহত সকল শহীদদের আতœার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন।

এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি খন্দকার আবুল কাশেম, কাজী শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল হান্নান, প্রচার সম্পাদক এনামুল হক আইয়ুব সহ ধামরাই উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে সাক্ষর করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১