আপডেট : ২৭ August ২০১৯
হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে ১২১ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। আজ মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী কেদারাকোট এলাকা তা উদ্ধার করা হয়। ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়ন, শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক পরিচালক এম জাহিদুর রশীদ, পিএসসি জানান, চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী কেদারাকোট সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে গোপন সূত্রে এ সংবাদ পেয়ে বাল্লা বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি অভিযান চালায়। অভিযান চালিয়ে উল্লেখিত পরিমান ইয়াবা উদ্ধার করেন। তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৩৬ হাজার ৩শ’ টাকা। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১