আপডেট : ২৬ August ২০১৯
পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার সংলগ্ন এলাকায় ঝোপের মধ্যে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগে আমিরুল মুন্সী (৪৫) নামের এক অটোচালককে এলাকাবাসী আটক করে কলাপাড়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। গত রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক আমিরুল নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে। পুলিশ জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিরুর মুন্সীকে আটক ও নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নারীকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। সে কখনও তার বাসা নরসিংদীর শ্যামপুর, কখনও পটুয়াখালী বলছে। প্রত্যক্ষদর্শীররা জানান, রাস্তা থেকে আমিরুলকে ওই নারীকে নিয়ে জঙ্গলের দিক যেতে দেখে কয়েকজনকে সাথে নিয়ে তাকে আটক করেন। তবে আমিরুল মুন্সী ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় অটোচালানোর চাঁদার টাকা নিয়ে বিরোধের কারণে তাঁকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করেন। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগ আমিরুল মুন্সীকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। তবে ধর্ষণের শিকার নারী হয়তো মানসিক ভারসাম্যহীন। সে নিজের নাম ও ঠিকানা একেকবার একেক রকম বলছে। আজ সোমবার সকালে তাকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। তার সঠিক পরিচয় না পাওয়া গেলে সেইফহোমে পাঠিয়ে দেয়া হবে। এ ঘটনার থানায় মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১