বাংলাদেশের খবর

আপডেট : ২৮ July ২০১৯

হিলিতে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ আটক ১


দিনাজপুরের হিলিতে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ ফেরদৌস রহমান (২২) নামের এক যুবককে আটক করেছে আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

গতকাল শনিবার ভোরে ব্যাটালিয়ন ক্যাম্পের পিছনের রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। ফেরদৌস হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রামের রানা মিয়ার ছেলে।

হিলি-১১ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল মজিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এফইসি মজিবর রহমানের নেতৃত্বে আনসার সদস্যরা ফেরদৌসের মাথায় থাকা বস্তা থেকে ১৪৫ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১