বাংলাদেশের খবর

আপডেট : ২৭ July ২০১৯

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘স্ত্রীর দাম্পত্য জীবনের রক্ষাকবচ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে আইন অনুষদের আয়োজনে অনুষদীয় সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নুরুন নাহারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সেলিম তোহা।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিছুর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. জহুরুল ইসলাম, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, অধ্যাপক ড. এয়াকুব আলী, সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

সিলেটের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আইন স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ রবিউল হুসাইনের তত্বাবধানে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মাকছুদা আক্তার। মাকছুদা আক্তারের পিএইচডি গবেষণার শিরোনাম ছিল ‘মুসলিম ফ্যামিলি ল’স অর্ডিন্যান্স অফ-১৯৬১ শরিয়াহ ল’ অ্যাপ্রোচ’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১