আপডেট : ২৬ July ২০১৯
অপূর্ব এক কিপটে স্বামী। পিতার বেহিসাবী জীবন থেকে শিক্ষা নিয়ে স্ত্রী সারিকাকে নিয়ে পৃথক বসবাস তার। কিন্তু বৃদ্ধ শ্বশুরের প্রতি পুত্রবধূর অগাধ মায়া। সামনেই তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। অপূর্বর নিয়ম- প্রতি বিবাহবার্ষিকীতেই স্ত্রীকে নতুন একটি হিসাবের খাতা উপহার দেওয়া, যাতে লেখা থাকবে পুরো বছরের স্ত্রীর হাত দিয়ে খরচার হিসাব-নিকাশ। কিন্তু আসন্ন বিবাহবার্ষিকীর আগেই হিসাব করতে বসে অপূর্ব দেখে বড় অঙ্কের টাকার গন্ডগোল। এমনই গল্প নিয়ে শফিকুর রহমান শান্তনুর রচনা ও সৈয়দ শাকিলের পরিচালনায় নির্মিত হয়েছে ঈদুল আজহার নাটক ‘তৃতীয় বিবাহবার্ষিকী’। নাটকে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও সারিকা। অপূর্বর বাবা চরিত্রে অভিনয় করেন কে এস ফিরোজ। গত ১৮ ও ১৯ জুলাই রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং সম্পন্ন হয়। নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘এখন রোমান্টিক নাটক নির্মাণ হচ্ছে। বাবা-মা কিংবা পরিবারের গল্প নিয়ে নাটক কম হচ্ছে। আমি এই নাটকে একজন বাবা ও তার সন্তানের গল্প বলতে চেয়েছি।’ নির্মাতা জানান, আসছে ঈদে যে কোনো একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে নাটকটি। মিডিয়া ইমপ্রেশনের ব্যানারে নাটকটি পরিবেশনা করছে দৃক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১