আপডেট : ২৬ July ২০১৯
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। অনেকদিন ধরেই আলোচনার বাইরে তিনি। ছোট পর্দায় একেবারেই অনুপস্থিত বিপাশা। অবশেষে বিরতি ভেঙে ফিরছেন তিনি। এবার ঈদে পাওয়া যাবে তাকে। তবে অভিনয়ে নয়, তার রচনায় নির্মিত নাটক প্রচার হবে ঈদে। আর নাটকটি নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। ‘স্বর্ণলতা’ শিরোনামে এ নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। এরই মধ্যে রাজধানীর অদূরে রাজেন্দ্রপুরে ‘স্বর্ণলতা’র শুটিং শেষ হয়েছে। এতে মম অভিনয় করেছেন তৌকীর আহমেদের বিপরীতে। এ প্রসঙ্গে মম বলেন, ‘তৌকীর ভাইয়ের মাধ্যমে আমার সিনেমা শুরু। শুধু তাই নয়, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি এর মধ্য দিয়ে। দারুচিনি দ্বীপের পর তার নির্দেশনায় সিনেমাতে কাজ করার আর সুযোগ হয়ে ওঠেনি। বিপাশা আপার লেখা সব সময়ই অসাধারণ। আমি তার রচিত গল্পে কাজ করার ইচ্ছে রাখি। সত্যি বলতে নিজের অভিনয় নিয়ে খেলার সুযোগ থাকে এমন গুণী নাট্যকারের লেখা গল্পে। স্বর্ণলতা দর্শকের ভীষণ ভালো লাগবে আশা করছি।’ এদিকে তৌকীর আহমেদ জানান, কোরবানির ঈদে নাটকটি আরটিভিতে প্রচার হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১