বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০১৯

শুটিংয়ে আহত চিত্রনায়ক বাপ্পী চৌধুরী...


শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। গাজীপুরের ন্যাশনাল পার্কে গহিন অরণ্যে ‘ডেঞ্জার জোন’ ছবির একটি ঝুঁকিপূর্ণ শট দিতে গিয়ে আহত হন তিনি।

এই ছবির পরিচালক বেলাল সানি বলেন, বলা যায় ঝুঁকিপূর্ণ শট ছিল এটা। একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছিলেন বাপ্পী ও জলি। বাপ্পীর কোমরে বাঁধা ছিল ক্রেনের কালো সুতা। এমন সময় বাতাসের ধাক্কায় উড়ে যাবেন নায়ক। ভুলক্রমে কোমরে বাঁধা সুতার টানটা এতটাই জোরে হয়েছিল যে, ঘাড়টা বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়।

পরিচালক জানান, বাপ্পী মারাত্মক আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে জ্ঞানও হারান তিনি। তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বাপ্পীকে। ঢাকায় ফেরার পর উন্নত চিকিৎসা দেওয়া হবে এ নায়ককে।

সাকসেস মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটিতে বাপ্পী-জলি ছাড়াও অভিনয় করছেন ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১