আপডেট : ২২ July ২০১৯
ময়মনসিংহ কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ১টি পাইপগান, ০২টি কার্তুজ,৫০ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াব সহ গ্রেফতার ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আজ সোমবার ভোর রাতে ডিবি পুলিশের এস আই আক্রাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কোতোয়ালী থানাধীন তিনকোন পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ০১টি পাইপগান, ০২টি কার্তুজ ও ৫০ গ্রাম হেরোইনসহ মোঃ আসাদুল্লা @ অপু (২৬)কে গ্রেপ্তার করে। এসআই মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে একদল পুলিশ রবিবার রাত সাড়ে ১১টার দিকে পৃথক অভিযান চালিয়ে নগরির গাঙ্গীনারপাড় থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ তুষার সরকার (২৩) মোঃ রমজান মিয়া (২২) কে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১