বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০১৯

আদমদীঘিতে নববধূ ৪ দিন যাবত নিখোঁজ

নিখোঁজ মেয়ে মিতু (১৮) ছবি : বাংলাদেশের খবর


বগুড়ার আদমদীঘির কায়েতপাড়া গ্রামের খালেকের সদ্য বিবাহিত মেয়ে মিতু (১৮) ৪ দিন যাবৎ নিখোঁজ রয়েছে। এব্যপারে মিতুর মা রুবী থানায় একটি ডায়েরী করেছে।

মিতুর মা রুবী জানান, সান্তাহার পৌর এলাকার উপর পোওতা গ্রামের নজরুল ইসলামের ছেলে গোলাম রাব্বানীর সাথে মাত্র ১৫ দিন পূর্বে মিতুর বিয়ে হয়। মেয়েকে নিয়ে জামাই আমাদের বাড়িতে বেড়াতে আসলে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বাড়ীর একপ্রান্তে অবস্থিত বাথরুমে যাওয়ার পর ফিরে আসতে দেরি হলে বাথরুমে গিয়ে দেখি মিতু নেই।

এরপর গত কয়েকদিন যাবৎ সম্ভাব্য সকল স্থানে বহু খোঁজাখুজির পরও তার সন্ধান না পেয়ে শুক্রবার থানায় একটি জিডি করি।

আদমদীঘি থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, অভিযোগ পেয়েছি মেয়েটিকে উদ্ধারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১