আপডেট : ১৮ July ২০১৯
নেত্রকোনা জেলা শহরের নিউটাউন পদ্মপুকুর পাড় এলাকায় শিশুর গলা কাটা মাথা বস্তায় করে নিয়ে যাওয়ার সময় আটক এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। কাটা মাথা ও যুবকের লাশ নেত্রকোনা থানা পুলিশ উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে। কাটা মাথা শিশুটির নাম সজিব মিয়া (৮)। সে নেত্রকোনা পৌর শহরের কাটলী এলাকার রিকশা চালক রইছ মিয়ার ছেলে। তারা ওই এলাকায় হিরা মিয়ার ভাড়া বাসায় থাকতো। পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পৌর শহরের নিউটাউন এলাকায় বস্তায় করে কাটা মাথা নিয়ে যাচ্ছিল এক যুবক। এসময় তাকে এলাকাবাসীর সন্দেহ হয়। বস্তা খুলে দেহ থেকে বিচ্ছিন্ন এক শিশুর মাথা পাওয়া যায়। পরে জনতার গণপিটুনিতে ওই যুবক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় সারা শহরে আতংকের সৃষ্টি হয়েছে। নেত্রকোনা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে হত্যা মামলা হবে।
গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১