বাংলাদেশের খবর

আপডেট : ১৭ July ২০১৯

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কালিরবাজারে অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠানের ২০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে। বুধবার ভোর রাতে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে চাঁদপুর ও রায়পুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজন জানায়, উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কালির বাজারে বুধবার ভোররাতে বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এতে অন্তত ৫টি দোকার সম্পূর্ণ পুড়ে যায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১