বাংলাদেশের খবর

আপডেট : ১৩ July ২০১৯

আশঙ্কামুক্ত নন এরশাদ : জিএম কাদের


জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বলেছেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়।

আজ শনিবার দুপুর ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে তার শারীরিক অবস্থা গণমাধ্যম কর্মীদের জানান জিএম কাদের।

জিএম কাদের বলেন, তিনি এখনো শারীরিকভাবে চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং সুস্থ হয়ে ওঠা পর্যন্ত লাইফ সার্পোটে তার চিকিৎসা চলবে।

তিনি জানান,২৬ জুন সকালে রক্তের সংক্রমণ নিয়ে পল্লীবন্ধু সিএমএইচ-এ ভর্তি হয়েছিলেন। বর্তমানে তার রক্তে সংক্রমণ নেই বললেই চলে।কিন্তু হুসেইন মুহম্মদ এরশাদের শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের প্রত্যাশিত উন্নতি হচ্ছে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১