বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০১৯

চৌদ্দগ্রামে ৬’শ পিছ ইয়াবাসহ আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটককৃত মাদক ব্যবসায়ী কোরবান আলী ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার চৌদ্দগ্রামে ৬’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ কোরবান আলী(২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার বিকেলে বিজিবি ১০ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মোঃ মাছেদুল ইসলাম খাঁন তথ্যটি নিশ্চিত করেছেন।

সে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

মোঃ মাছেদুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আনন্দপুর বিওপির বিজিবি সদস্যরা কালিকাপুর সীমান্ত এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ৬’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কোরবান আলীকে আটক করেছে।

কোরবান আলীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১