আপডেট : ১১ July ২০১৯
নাটকে জাহিদ হাসান ও নুসরাত ইমরোজ তিশা জুটি ‘আরমান ভাই’ সিরিজ দিয়ে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। এরপর ঈদ এলেই এই দুই তারকাকে নিয়ে ছক আঁকেন নির্মাতারা। তবে সেই পরিকল্পনায় থাকে হাস্যরসযুক্ত গল্প। এবার সেই ভাবনায় ভিন্নতা আসছে। কারণ এবারের ঈদে জাহিদ হাসান উপস্থিত হচ্ছেন একেবারে গম্ভীর এক কাহিনী নিয়ে। তিশার চরিত্রও প্রায় একই ধরনের। এখানে উঠে আসবে পরিবারের সংকট। নতুন এ নাটকটির নাম ‘আমিও মানুষ’। এটি রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। তিনি জানান, এতে একটি পরিবারের গল্প উঠে আসবে। যেখানে জাহিদ হাসান বারবার নিজের আপনজনদের আঁকড়ে ধরার চেষ্টা করে ব্যর্থ হন। শ্রাবণী ফেরদৌস বলেন, ‘বিগত কয়েকটি বছর জাহিদ ভাইকে হাসির নাটকে আমরা বেশি পাচ্ছি। বলা যায়, তিনি এক ধরনের বড় প্রভাবও তৈরি করেছেন। তবে এবার আমরা ঈদের জন্য সিরিয়াস গল্প বেছে নিয়েছি।’ গত সপ্তাহে নাটকটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। আসছে ঈদে এটি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১