আপডেট : ২৫ June ২০১৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিমকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি গত সোমবার থেকে সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন। এর আগে রেজাউল করিম ২০১১-২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি ২০১৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০১৮-২০২০) যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১