আপডেট : ২২ June ২০১৯
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২৮তম ও আজ দিনের প্রথম ম্যাচে সাউদাম্পটনে টস জিতে আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গত ম্যাচের দল থেকে একটি পরিবর্তন আনা হয়েছে ভারতীয় দলে। কোহলি বলেন,‘ দলে একটি পরিবর্তন আনা হয়েছে-ভুবনেশ্বর কুমারের পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ সামি। টুর্নামেন্টে এর আগে পাঁচ ম্যাচ খেলে সব ক’টিই হেরে পয়েন্ট তালিকায় সবার নীচে অবস্থান করছে দ্বিতীয়বার ৫০ ওভারের বিশ্বকাপে অংশ নেয়া আফগানিস্তান। পক্ষান্তরে তাদের চেয়ে এক ম্যাচ খেলা ভারত রয়েছে অপরাজিত। চার ম্যাচের তিনটিতে জয় এবং একটি পরিত্যক্ত হওয়ায় সাত পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে ভারত। দল: আফগানিস্তান: হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজগর আফগান, গুলবাদিন নাইব (অধিনায়ক), রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম, ইকরাম আলী খিল।
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, যুজবেন্দ্রা চাহাল, পন্থ, এমএস ধোনি, কেদার যাদব, কিুলদীপ যাদব, মোহাম্মদ সামি, হার্ডিক পান্ডিয়া, কেএল রাহুল, বিজয় শংকর।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১