বাংলাদেশের খবর

আপডেট : ১৯ June ২০১৯

পাচারের ২ দিন পর শিশুকে ফিরত দিলো ভারত

তামিম আহমদ (৯) ছবি : বাংলাদেশের খবর


কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সীমান্তবর্তী শিকড়িয়া গ্রামের তামিম আহমদ (৯) নামের এক কিশোরকে সোমবার ১৭ জুন জোরপূর্বক ভারতে পাচার করেছে ৪ বাংলাদেশী। ওই ঘটনার সাথে ভারতে চার নাগরিক জড়িত রয়েছেন বলে জানিয়েছে বিজিবি ও পুলিশ।

গতকাল মঙ্গলবার ১৮ জুন ও বুধবার ১৯ জুন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে আলীনগর সীমান্তে দফায় দফায় বৈঠক করে শিশুকে ফেরৎ দিয়েছে।

জানা যায়, সোমবার ১৭ জুন শিরনী খাওয়ার কথা বলে শিকড়িয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে তামিম আহমদ (৯)কে বাড়ির থেকে নিয়ে যায় একই গ্রামের মছব্বির আলীর ছেলে মইনুল, আব্দুল মন্নানের ছেলে সাজু, মৃত মনির মিয়ার ছেলে শফিক, মৃত রফিক মিয়ার ছেলে ফরমান। পরে ভারতীয় নাগরিক আহমদ, আব্দুল, আবুল, তৌর মিয়ার সহযোগিতায় কাটাঁতারের বেড়ার উপর দিয়ে ভারতে নেয়া হয়। পরে ভারত থেকে ফোন দিয়ে ২ লক্ষ ৩০ হাজার টাকা দাবি করছে আব্দুল নামের এক ভারতীয় নাগরিক।

কুলাউড়া থানার তদন্ত ওসি সঞ্জয় চক্রবর্তী জানান-‘নয় বছরের এক শিশুকে চার যুবক মিলে ভারতে পাঠিয়ে দিয়েছে। ঘটনার সাথে জড়িত একজনের বাবাকে থানায় নিয়ে আসি। ইতিমধ্যে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক করে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ৪৬ বিজিবি কামান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান-‘ঘটনাকারীরা চোরাকারবারী দলের সক্রিয় সদস্য। চোরাকারবারদের মধ্যে টাকা পয়সার লেনদেন নিয়ে এ ঘটনা ঘটেছে। তাও পরিবারিক দ্বন্দ্বের কারণে।

তিনি আরো জানান, মঙ্গল ও বুধবার ৩ দফা ভারতীয় বিএসএফ’র সাথে বৈঠকের পর কিশোর তামিম আহমদকে আনুষ্ঠানিকভাবে বিজিবির নিকট হস্তান্তর করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১