আপডেট : ১৮ June ২০১৯
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব নিলেন সিনিয়র সহকারী প্রক্টর প্রণব মিত্র চৌধুরী। সদ্য বিদায়ী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরীর মেয়াদ শেষ হয়েছে গতকাল সোমবার। আহ মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে যোগদান করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ বলেন, 'প্রক্টর হিসেবে অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরীর মেয়াদ শেষ হওয়ায় নিয়মানুযায়ী প্রক্টরিয়াল বডির সিনিয়র সদস্য প্রণব মিত্র চৌধুরীকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী প্রক্টর নিয়োগ না হওয়া পর্যন্ত প্রণব মিত্র এই দায়িত্ব পালন করবেন। প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যরাও দায়িত্বে বহাল আছেন।' এর আগে, ২০১৫ সালের ১৮ জুন প্রক্টর হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৎকালীন সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী। দায়িত্বের তিন বছর মেয়াদ শেষ হলে আরো এক বছর মেয়াদ বাড়ানো হয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১