আপডেট : ০৯ June ২০১৯
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর পাশাপাশি জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে সর্বোচ্চ প্রচেষ্টার জন্য সরকারি কর্মচারিদের প্রতিও আহবান জানিয়েছেন তিনি। আজ রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহবান জানান। ফরহাদ হোসেন বলেন, সরকারি কর্মচারীদের কাছে জনগণের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। জনসেবা প্রদানে এই মন্ত্রণালয় ও অধীনস্ত প্রতিষ্ঠানগুলো অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সুনাম ধরে রেখে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে হবে। জনপ্রশাসনমন্ত্রী আরো বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ে মেধাবী ও অভিজ্ঞ কর্মকর্তা কর্মরত রয়েছেন । তাদের এই মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে । প্রতিমন্ত্রী এসময় বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করে গড়ে তুলতে সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, বিভিন্ন দপ্তর প্রধানসহ জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১