বাংলাদেশের খবর

আপডেট : ০৩ June ২০১৯

ঢাকায় অপরহণ হওয়া শিশু হাইমচরে উদ্ধার, গ্রেফতার ১


ঢাকার সূত্রাপুর থানায় এলাকা থেকে মোস্তাকিন (৩) নামে অপহৃত শিশু চাঁদপুরের হাইমচর উপজেলার নয়ানি লক্ষ্মীপুর এলাকা থেকে উদ্ধার করেছে হাইমচর ও ঢাকা থেকে আসা সূত্রাপুর থানা পুলিশ। মোস্তাকিন সূত্রাপুর এলাকার মো. সাহেদের ছেলে।

সোমবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে শিশু মোস্তাকিনকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তির নাম এমরান হোসেন (২২)।

সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এস.এম. সালেহীন বলেন, গত ৩১ মে দুপুর আনুমানিক সোয়া ১টার দিকে সদরঘাট এলাকার ইস্ট বেঙ্গল মার্কেট এর সামনে থেকে শিশুটিকে অপরণ করেন এমরান। এই ঘটনার পরদিন শনিবার (১জুন) শিশুর মা সূত্রাপুর থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরণকারীর অবস্থান শনাক্ত করেন।সে আলোকে রোববার ঢাকা থেকে সূত্রাপুর থানা পুলিশের একটি টীম হাইমচর থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, সূত্রাপুর থানা থেকে বিষয়টি অবগত করা হলে আমি তাদেরকে আসতে বলি। রোববার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে পুলিশ আসে এবং হাইমচর থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে সুস্থ্য অবস্থায় উদ্ধার করে এবং আসামি এমরানকে গ্রেফতার করা হয়। শিশু ও আসামিকে সূত্রাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১