বাংলাদেশের খবর

আপডেট : ০১ June ২০১৯

ঈশ্বরদীতে মাদকসহ গ্রেফতার ২

ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে আবাসিক হোটেল হতে দুই মাদক ব্যবসায়ীকে গেফতার করে ছবি : বাংলাদেশের খবর


ঈশ্বরদী থানা পুলিশ অভিযান চালিয়ে আবাসিক হোটেলে হতে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছেথেকে ১০৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আজ শনিবার প্রত্যুষে শহরের বাজার এলাকার হোটেল মিস্টার ডন এ এই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন : নয়ানগর গ্রামের মিরাজ উদ্দিন মন্ডলের ছেলে আরিফ আল মামুন (২৩) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শোভন ইসলাম (১৯)।

বাহাউদ্দিন ফারুকী আরো জানান, পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান শুরু করেছে। এরই ধারাবাহিকতায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাজার এলাকায় হোটেল মিস্টার ডন আবাসিক হোটেলের চতুর্থতলার ২০১ নম্বর কক্ষ হতে ট্রলিব্যাগ ভর্তি ১০৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফেন্সিডিলগুলো দিনাজপুর এলাকা হতে সংগ্রহ করে সীমান্ত ট্রেনে ঈশ্বরদী এসে বিক্রির জন্য হোটেলে অবস্থান করছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১