আপডেট : ০১ June ২০১৯
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর ছিট পাইকেরছড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম রাসেলের উপর সন্ত্রাসী হামলাকারী সহকারী শিক্ষক বাবলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। আজ শনিবার সকাল ১১টায় উপজেলার সোনাহাট সেতুর পূর্বপারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধা সহ এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক, বিদ্যালয় সভাপতি মোস্তাফিজার রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা শিক্ষক বাবলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। উল্লেখ্য গত ২৫মে দুপুরে সহকারী শিক্ষক ইমরান হোসেন বাবলা প্রধান শিক্ষককে দা দিয়ে এলোপাথারি ভাবে কোপায়। এতে প্রধান শিক্ষক রাসেলের দুই হাতের চারটি আঙ্গুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাথায় মারাত্মক চারটি কোপ লাগে। রাসেল বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দিন এলাকাবাসী হামলাকারীকে আটক করে পুলিশে দিয়েছিল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১