বাংলাদেশের খবর

আপডেট : ০১ June ২০১৯

হাকিমপুর মহিলা কলেজে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর


দিনাজপুরের হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজে ৭৩ লাখ টাকা ব্যয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১২ টায় কলেজ চত্ত্বরে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। এ ভবনের কাজ বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ, কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শাসসুল হুদা খান, যুবলীগের সভাপতি আমিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক এমদাদুল হক মল্লিক টগর প্রমুখ উপস্থিত ছিলেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১