আপডেট : ০১ June ২০১৯
নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে ৩১ গ্রাম হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বুলবুলি বেগম বুলি (৩০) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন আলোপাড়া তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আজ শনিবার তাকে জেল হাজতে পাঠনো হয়েছে। আটককৃত বুলবুলি বেগম বুলি উপজেলার চকাদিন আলোপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। বুলবুলির বিরুদ্ধে রাণীনগর থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। ডিবি পুলিশের এসআই মিজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৩১ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাণীনগর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১