বাংলাদেশের খবর

আপডেট : ০১ June ২০১৯

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২


ফরিদপুর শহরতলীর পূর্বগঙ্গাবর্দী এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছে।  এতে আহত হয়ছেন আরও দুইজন।

আজ শনিবার ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক ইসলামের বাড়ি মাগুরা জেলায়। তবে তাৎক্ষণিক নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ঘটনাস্থলে ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাস মাগুরাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও দুজন আহত হন।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১