বাংলাদেশের খবর

আপডেট : ২৩ May ২০১৯

চরফ্যাশনে কলেজ ছাত্রীর চুল কর্তন, মামলা দায়ের


ভোলার চরফ্যাশন উপজেলার ফাতেমা মতিন মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রীর মাথার চুল কেটে দিয়েছে বখাটেরা। এই ব্যাপারে কলেজ ছাত্রী বাদী হয়ে গতকাল বুধবার চরফ্যাশন থানায় মামলা দায়ের করছে।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ মে রাত সাড়ে ৩টায় চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডে প্রীতির বসতঘরে ঘুমন্ত অবস্থায় বাহির থেকে জানালা দিয়ে চুল কেটে নেয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগী কলেজ ছাত্রী প্রীতি সরকার চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের তাপস সরকারের মেয়ে। কলেজ ছাত্রী প্রীতি সরকার লিখিত এজাহারে দাবী করেছেন, হিরণ চন্দ্র শীলের ছেলে সাগর শীল(১৯), প্রীতি সরকারের প্রতিবেশী। সাগর শীল, মিঠুন শীল এবং রতন পাল পরস্পর বন্ধু। বন্ধুত্বের সুবাদে মিঠুন ও রতন প্রায়ই সাগরদের বাসায় আসা যাওয়া করতো। কলেজ পড়‍ুয়া বখাটে এই তিনবন্ধু কলেজে আসা যাওয়ার পথে প্রীতিকে উত্ত্যক্ত করতো এবং প্রীতির মায়ের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বিরক্ত করতো। বিব্রত প্রীতির পরিবার যুবকদের নম্বরটি ব্লাকলিস্ট করে দেয়। এবং তাদের পরিবারকে বিষয়টি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গভীর রাতে মাথার কাছের জানালা খুলে ঘুমন্ত প্রীতির মাথার চুলের দুই তৃতীয়াংশ কেটে দেয় তারা।

স্থানীয় ভাবে সমঝোতার দীর্ঘ চেষ্টায় ব্যর্থ হওয়ার পর বুধবার বিকেলে প্রীতি সরকার নিজে বাদি হয়ে চরফ্যাশন থানায় তিন জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা পলাতক থাকায় বক্তব্য জানা যায়নি।

চরফ্যাশন থানার ওসি সামসুল আরেফীন জানান, প্রীতি সরকারের লিখিত এজাহার পাওয়া গেছে। অভিযুক্ত সাগর, মিঠুন এবং রতনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১