বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০১৯

মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা


বঙ্গমাতা গোল্ড কাপ টুর্নামেন্টের সেমিফাইনালে মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচটিতে মঙ্গোলিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই মঙ্গোলিয়াকে কোণঠাসা করে রেখে বাংলাদেশের আক্রমণভাগ। মনিকা চাকমা, মার্জিয়া ও তহুরা খাতুনের গোলে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। 

আগামী শুক্রবার শিরোপা লড়াইয়ে প্রথম সেমি-ফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠা লাওসের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১