বাংলাদেশের খবর

আপডেট : ৩০ April ২০১৯

বেসামাল নেইমার

ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার সংগৃহীত ছবি


সময়টা মোটেই ভালো যাচ্ছে না ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের। মাত্র একদিন আগে আম্পায়ারকে গালি দেওয়ার অপরাধে চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচ নিষেধাজ্ঞায় পড়েছেন। আর শনিবার তো এক দর্শককে ঘুষিই মেরে বসলেন মাঠে।

রেনের বিপক্ষে ফরাসি কাপের ফাইনাল ম্যাচ শেষে শিরোপা হারায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আর দলের এমন খারাপ দিনে নিজেই মেজাজ হারিয়ে বসেন নেইমার। রেগে দিয়ে এক দর্শককে ঘুষি মেরে বসেন পিএসজি ফরোয়ার্ড।

ম্যাচ শেষে রানার্সআপ মেডেল নেওয়ার জন্য গ্যালারির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পিএসজির খেলোয়াড়রা। স্বাভাবিকভাবেই এ সময় অনেক দর্শক প্রিয় খেলোয়াড়ের ছবি তুলছিলেন, অনেকে আবার ভিডিও করছিলেন। নেইমার হেঁটে যাওয়ার সময়ও এক দর্শক তার দিকে ফোন তাক করেছিলেন। কিন্তু সেই দর্শককে পার হয়ে যাওয়ার সময় হঠাৎ করেই নেইমার তার ফোনটি প্রথমে কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় দুজনের মধ্যে কিছুটা বাক্য বিনিময়ও হয়।

এরপরই ওই দর্শকের থুঁতনিতে আঘাত করে বসেন নেইমার। এমন ঘটনায় নেইমার যে আবারো শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তা বলাই যায়!

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১