আপডেট : ২৮ April ২০১৯
বগুড়ার শেরপুরের ভবানীপুরে টহল পুলিশের ওপর চরমপন্থীদের (সর্বহারা) হামলার ঘটনায় উপ-পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় জড়িত সন্দেহে চরমপন্থীদের (সর্বহারা) ১০ সদস্যকে গ্রেফতার করছে শেরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, রায়গঞ্জ থানার ১নং ধামাইনগর ইউপি দামুয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), সারাইল গ্রামের মৃত বানাত আলীর ছেলে ইসমাইল (৪৫) ও ইউসুফ আলী (৩৭), মৃত নাঈম উদ্দিনের ছেলে মজিবর রহমান (৪৫), তাড়াশ থানার দেশীগ্রাম ইউপি গুড়পিঁপুল গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আল-আমিন (২৮), খলিলুর রহমানের ছেলে শামীম হোসেন (২৮), মৃত হাসান আলীর ছেলে আব্দুল আজিজ (২৭) এবং গত ২৭ এপ্রিল রায়গঞ্জ থানার ১নং ধামাইনগর ইউপি খিয়াইল গ্রামের মৃত প্রফুল্ল দাসের ছেলে শ্রী দিলিপ চন্দ্র দাস (৪৫), তাড়াশ থানার দেশীগ্রাম ইউপি গুড়পিঁপুল গ্রামের মৃত নবাব আলীর প্রাং ছেলে কামাল উদ্দিন প্রাং (৫৫), তাড়াশ থানার তালম ইউপি হাড়ীসোনা গ্রামের মৃত মেহের আলী আকন্দ ছেলে আবু সাঈদ (৬৫)। গত শুক্রবার ও শনিবার রাতে বিভিন্ন সময় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১