বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০১৯

জামালপুরে র‌্যাবের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার


জামালপুরের সদর থানার রশিদপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জামালপুর র‌্যাব-১৪।

রবিবার(২৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প এর কোম্পানী কমান্ডার, পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়া বিষয়টি জানান। এর আগে শনিবার (২৭এপ্রিল) গভীর রাতে তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিক্তিতে র‌্যাব-১৪,সিপিসি-১,জামালপুর ক্যাম্প এর কোম্পানী কমান্ডার,পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল জামালপুরের সদর থানার রশিদপুর গ্রামের ইজ্জাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের মাঠের অভিযান চালানো হয়। অভিযানে সদর থানার যোগীরঘোপার আলাউদ্দিনের ছেলে মনির শেখ (১৯),নজরুল ইসলামের ছেলে শাওন আহমেদ(২০),সদর থানার বগাবাইদ গ্রামের রকিবুল ইসলামের ছেলে বিপ্লব হোসেন (২০),এবং দুলালের ছেলে নিরব (২১),তাদের প্রত্যকের দেহ তল্লাশী করে ১০ পিছ করে গোলাপী রংয়ের অ্যাম্ফিটামিনযুক্ত মোট ৪০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় জামালপুর সদর থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১