বাংলাদেশের খবর

আপডেট : ২৭ April ২০১৯

লাশের পেটে মিলল ১১ প্যাকেট ইয়াবা


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসকরা আজ শনিবার এক লাশের ময়নাতদন্ত করার সময় পেটে ইয়াবা ট্যাবলেটের ১১টি ছোট প্যাকেট খুঁজে পেয়েছেন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আক্কাস মিয়ার ছেলে জুলহাসকে (৩৪) স্থানীয়রা শুক্রবার সকাল ৫টার দিকে রাজধানীর কমলাপুরের বিশ্বাস টাওয়ারের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পুলিশ তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে পাঠায় এবং সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে লাশ ময়নাতদন্ত করার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনা জেলায় জুলহাসের নামে দুটি মাদক মামলা রয়েছে বলে জানান ওসি ওমর ফারুক।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১