আপডেট : ১৮ April ২০১৯
গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো সেই রাসেল সরকার সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) থেকে কৃত্রিম পা পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক তার পা সংযুক্ত করেন। রাসেলকে সিআরপির পক্ষ থেকে বিনামূল্যে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির পা লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিআরপি সূত্র। আজ পা সংযোজন করা হলেও এ পা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে তার প্রায় চার সপ্তাহ সময় লেগে যাবে। এজন্য বিভিন্ন ধরনের অনুশীলন করতে হবে তাঁকে। রাসেল সরকার রাজধানীর আদাবর এলাকায় স্থানীয় একটি ‘রেন্ট-এ-কার’ প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালাতেন। ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসের চালক ক্ষিপ্ত হয়ে রাসেলকে চাপা দেয়। এতে তার বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১