বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০১৯

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির মিলনমেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত


ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র ব্যাংকার্স মিলনমেলা ও সংবর্ধনা গতকাল শনিবার রহমানিয়া রুফটপ রেষ্টুরেন্ট এন্ড কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ মাসুম পাটোয়ারী।

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মাইন উদ্দিন আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদ উল্লাহ এফসিএ’র সার্বিক তত্ত্বাবধানে, সাংগঠনিক সম্পাদক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা হাবিব মহসিন সুধনের পরিচালনায় এবং তথ্য-প্রযুক্তি সম্পাদক ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী ইলিয়াছ অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি জোনের উপ-কমিশনার ফরিদ উদ্দিন আহমেদ, সাউথইস্ট ব্যাংকের এসইভিপি নুরুদ্দিন এম ছাদেক হোসাইন, ইস্টার্ন ব্যাংকের এসইভিপি রিয়াদ মাহমুদ চৌধুরী ও হাবিবুর রহমান, এনসিসি ব্যাংকের ইভিপি আবদুল্লাহ-আল-কাফি মজুমদার, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন খান, জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক ও সংগঠনের অর্থ সম্পাদক নূরুল ইসলাম মজুমদার, ট্রাস্ট ব্যাংকের এসএভিপি ইমতিয়াজ আহমেদ, প্রাইম ব্যাংকের এসএভিপি ইকরামুল হক, ইসলামী ব্যাংকের এসভিপি ও সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক এ কে এম শহিদুল হক খন্দকার, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ইভিপি আব্দুল লতিফ, জুবেলি রোড চট্টগ্রাম শাখার ভিপি কাজী তারেক, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ভিপি ও সংগঠনের সহ-সমাজকল্যাণ সম্পাদক মোঃ শাহজাহান, অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক কাজী কাদের টিপু ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার আগা আজিজুল ইসলাম চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংকের হারুনুর রশিদ, পূবালী ব্যাংকের কর্মকর্তা ও সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান ও এ. জে. এম বাহাউদ্দিন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা ও দপ্তর সম্পাদক মোস্তাক আহমেদ এবং জনতা ব্যাংকের কর্মকর্তা ও সংগঠনের প্রচার সম্পাদক কাজী বেলাল হোসেন প্রমুখ।

এছাড়াও সংগঠনের আজীবন ও সাধারণ সদস্য এবং দেশের বিভিন্ন ব্যাংক ও শাখায় কর্মরত প্রায় দুইশত ব্যাংকারদের সরব পদচারনায় মুখরিত হয়ে ওঠে এই মিলনমেলা। অনুষ্ঠানে সোসাইটির আজীবন সদস্যদের সম্মাননা প্রদান এবং সংগঠনের ওয়েবসাইট ও লগো উম্মোচন করা হয়। সবশেষে প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি সম্পন্ন হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১