আপডেট : ০৬ April ২০১৯
সারাদেশের ন্যায় নাটোরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে দিঘাপতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক শাহরিয়াজ। সিভিল সার্জন ডা. আজিজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, দিঘাপতিয়া পি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিনসহ অন্যরা। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীকে কৃমি নাশক ট্যাবলেট খাইয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন। এই কর্মসূচীর আওতায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত ৫ থেকে ১৬ বছর বয়সী প্রায় ৪ লাখ ৫ হাজার শিশুকে এই টিকা খাওয়ানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১