আপডেট : ০২ April ২০১৯
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আগামী শুক্রবার ছাড়পত্র দেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল। সেখান থেকে তাকে একটি ভাড়া বাসায় নেওয়া হবে। ওই বাসায় থেকেই আরও চিকিৎসা নেবেন কাদের। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা বর্তমানে ভালো। তিনি এখন কেবিনে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার তাকে একটি ভাড়া বাসায় নেয়া হবে। যেখান থেকে তিনি চিকিৎসা নেবেন।’ খবর ইউএনবির তিনি বলেন, ওবায়দুল কাদের চিকিৎসক ও তার আত্মীয়স্বজনদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। প্রসঙ্গত, গত ৩ মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনীতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য পরেরদিনই তাকে সিঙ্গাপুর নেয়া হয়। গত ২০ মার্চ মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে গত ২৬ মার্চ ওবায়দুল কাদেরকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেয়া হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১