বাংলাদেশের খবর

আপডেট : ০২ April ২০১৯

ইবিতে পিএইচডি সেমিনার


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগে ‘বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিতরণ ব্যবস্থা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় লোক প্রশাসন বিভাগের সেমিনার লাইব্রেরীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিভাগের সভাপতি অধ্যাপক জুলফিকার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নাসিম বানু। লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোহাম্মাদ আসাদুজ্জামানের তত্বাবধায়নে একই বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী মর্তুজা আলী ‘তৃতীয় শাখা সংগঠনের প্রশাসন ও দারিদ্র্য নিরসন : বাংলাদেশে ক্ষুদ্র ঋণ বিতরণ ব্যবস্থা’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১