আপডেট : ০২ April ২০১৯
কোনো আনুষ্ঠানিকতা ছাড়া অনেকটা নীরবেই অষ্টম প্রজন্মের ইন্টেল কোর আই৫ প্রসেসর সমৃদ্ধ সারফেস বুক ২ বাজারে এনেছে মাইক্রোসফট। প্রসেসর বাদে ২০১৭ সালে বাজারে আসা ৭ম প্রজন্মের ইন্টেল কোর আই৭ প্রসেসর সমৃদ্ধ সারফেস বুক ২ মডেলটির সঙ্গে সর্বশেষ সংস্করণটির আর কোনো পার্থক্য নেই। শুধু প্রসেসরের কারণেই নতুন সংস্করণে সারফেস বুক ২-এর পারফরমেন্স আরো উন্নত হবে। গতি পাওয়া যাবে ৩ দশমিক ৬ গিগাহার্টজের বেশি। ১৩ দশমিক ৫ ইঞ্চি পিক্সেল সেন্স ডিসপ্লের নতুন সারফেস বুক ২ মডেলটি পাওয়া যাবে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে। নতুন কোয়াড কোর মডেলটির দাম ধরা হয়েছে এক হাজার ৪৯৯ ডলার। আগামী ১৭ এপ্রিল নিউইয়র্কে মাইক্রোসফট সারফেস ইভেন্টের আয়োজন করেছে। সেখানে নতুন ইন্টারঅ্যাক্টিভ হোয়াইট বোর্ড সারফেস হাব ২ ও অন্যান্য অ্যাক্সেসরিজ উন্মোচন করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১