বাংলাদেশের খবর

আপডেট : ৩১ March ২০১৯

শ্রীপুরে কঙ্কাল চোর আটক


গাজীপুরের শ্রীপুরে কঙ্কাল চুরির সময় মুসা (৩৫) রামে এক যুবককে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। শনিবার ভোর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের নিজমাওনা এলাকায় কবর খুড়ে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে।

আটক মুসা জামালপুর সদর উপজেলার পিয়ারপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি নিজমাওনা গ্রামের নিউ গোল্ডেন এগ্রো ফার্ম ফিড মিলে নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করছে ।

গ্রামবাসীরা জানায়, নিজমাওনা গ্রামের নিহত আল আমীনের কবর খুঁড়ে রাতে কঙ্কাল চুরির সময় জনতার হাতে আটক হয় মুসা। পরে সে স্বীকার করে দীর্ঘদিন ধরেই সে কঙ্কাল চুরির সঙ্গে জড়িত রয়েছে।

শ্রীপুর থানার এসআই নাজমূল শাকিব বলেন, ঘটনাস্থল থেকে মুসা মিয়াকে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে মুসা কঙ্কাল চুরির সাথে জড়িত বলে স্বীকার করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১