বাংলাদেশের খবর

আপডেট : ২২ March ২০১৯

এমপিওভুক্ত হচ্ছেন ২০৯৯ শিক্ষক

লোগে‍া শিক্ষামন্ত্রণালয়


নতুন নিয়োগ পাওয়া দুই হাজার নিরানব্বই জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে এমপিওভুক্ত স্কুুল-কলেজের ১ হাজার ৩৮৩ জন এবং মাদরাসার ৭১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা অনলাইনে ও অফলাইনে এমপিওর আবেদন করেছিলেন। গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতি বিজোড় মাসে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পদাধিকার বলে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। শিক্ষা অধিদফতরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্কুল ও কলেজের এক হাজার ৩৮৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ১৪০ জন, চট্টগ্রাম ১৫৮, কুমিল্লা ১৭৬, ঢাকা ২৫৩, খুলনা ১৭২, ময়মনসিংহ ১৩০, রাজশাহী ১৭১, রংপুর ১২৪ ও সিলেট অঞ্চলে ৩৪ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া অফলাইনে আবেদন করা ২৫ শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয় এমপিও কমিটি।

মাদরাসার ৭১৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ১২২ জন, চট্টগ্রাম ৫৬, কুমিল্লা ১৩৫, ঢাকা ১০৫, খুলনা ৭৮, ময়মনসিংহ ৮৯, রাজশাহী ৮১, রংপুর ৪০ জন এবং সিলেট অঞ্চলে ১০ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এমপিও কমিটির সভায়।

সভায় এমপিভুক্ত পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১