বাংলাদেশের খবর

আপডেট : ২১ March ২০১৯

ক্রাইস্টচার্চে হামলায় নিহত সবার পরিচয় মিলেছে


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহতদের সবার পরিচয় প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ কমিশনার মাইক বুশ বলেন, আমি বলতে চাই যে কিছুক্ষণ আগে নিহত ৫০ জনের পরিচয় সনাক্ত করা হয়েছে। তাদের সবার আত্মীয়কে অবগতও করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘এটা এই প্রক্রিয়ার একটি যুগান্তকারী ঘটনা।’

এর আগে তিনি বলেছিলেন, ‘আমাদেরকে মৃত্যুর কারণ ও নিহত ব্যক্তির পরিচয়ের বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চিত হতে হবে। তার আগে তো আমরা মরদেহ হস্তান্তর করতে পারব না। তবে আমরা ধর্মীয় ও সাংস্কৃতিক রীতিগুলোর বিষয়ে ওয়াকিবহাল। কাজ ঠিক রেখে যত দ্রুত সম্ভব মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা করছি আমরা।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১