বাংলাদেশের খবর

আপডেট : ১৮ March ২০১৯

পরিণীতির মিমি দিদি

পরিণীতি চোপড়া ছবি : সংগৃহীত


দুজনেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। সম্পর্কে তারা কাজিন। চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে তাই সেজেগুজেই হাজির হয়েছিলেন পরিণীতি চোপড়া। বিয়েবাড়িতে বর নিক জোনসের বন্ধুরাও পরিণীতির সঙ্গে মজা করতে ছাড়েনি। এ কথা পরিণীতি নিজেই জানিয়েছেন। জোধপুরের উমেদ ভবনে বসেছিল নিক-প্রিয়াঙ্কার বিয়ের আসর। পরিণীতির আদরের মিমি দিদি হলেন প্রিয়াঙ্কা।

এই বলিউড সুন্দরী জানান, বোনদের মধ্যে প্রিয়াঙ্কাই প্রথম বিয়ে করলেন। তাও ৩৬ বছর বয়সে। ফলে তার এখনো কম করে হলেও হাতে ছয় বছর সময় রয়েছে। যখন নিজের মনে হবে, তখনই বিয়ে করবেন বলে জানিয়েছেন পরিণীতি। এ ছাড়া চোপড়া পরিবারের সিনিয়ররাও নাকি মেয়েদের বিয়ের জন্য কোনো চাপ দেন না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১